সাভারে বিএনপি নেতা আব্দুল হাফিজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৪ এপ্রিল ২০২২, গভীর রাতে তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান তার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ নাগরিক ছাত্রজোটের সভাপতি আব্দুল মুকতাদির। তবে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তার বড় পুত্র, এবং স্ত্রী পালিয়ে প্রাণে বাঁচেন।
স্থানীয়দের দাবি, গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে কথা বলায় আব্দুল হাফিজকে হত্যা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে নিহতের পরিবারের অভিযোগ আরও বিস্তৃত। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির কিছু নেতাও জড়িত থাকতে পারে। পরিবারটি মনে করে, আব্দুল হাফিজ এবং তার কনিষ্ঠ পুত্র আব্দুল মুকতাদির
উভয় দলেরই কঠোর সমালোচক হওয়ায় দুর্বৃত্তরা পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করেছিল।
উভয় দলেরই কঠোর সমালোচক হওয়ায় দুর্বৃত্তরা পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করেছিল।
ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা থানায় মামলা করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেনি বলে পরিবার ও স্থানীয় জনগণ অভিযোগ তুলেছেন। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পলাতক অবস্থায় রয়েছেন।
এ মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এখনও পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার বা তদন্তের কোনো অগ্রগতি হয়নি।



