মুহতারাম,
কি বলে আপনাকে সম্বোধন করবো প্রিয়, অপ্রিয় নাকি অন্য কোনো শব্দে, ভেবে পাচ্ছিলাম না..!
অবশেষে মুহতারাম বলেই সম্বোধন করলাম, আশা করি আপনি আমার এই সম্বোধনের এহতেরাম করবেন.!!
আমি জানি আপনি ভালো নেই, হিংসার অনলে নিজেকে দহন করছেন প্রতিনিয়ত..!!
কেনো নিজেকে পুড়াচ্ছেন, কেনো প্রতিহিংসায় জ্বলছেন,.?
অন্যের ভালোবাসা দেখে হিংসে করাটা কি ঠিক আপনিই বলুন..?? যে কখনোই আপনার ছিলো না, যে আদৌ আপনাকে ভালোবাসে না, যে অন্য কারোর, তাকে অর্জনে উম্মাদ হওয়াটা কি ন্যায় সঙ্গত..? অন্যের ভালোবাসা জোর করে ছিনিয়ে নিজের করতে চেষ্টা করাটা কি সমচিন..??
আপনি গতকাল চিঠিপত্রে আমার একটা চিঠিতে মন্তব্য করে বললেন যে, আমি যেনো মায়াবতী কে ছেড়ে দেই, আপনি নাকি ওকে ভালোবাসেন,.! আমি না ছাড়লে নাকি আপনি জোর করে মায়াবতী কে অর্জন করবেন, যদিও সেটা মায়াবতীর ইচ্ছের বিরোদ্ধে হয়..!!
শুনোন ভাইজান, মায়াবতী কোনো খাঁচায় বন্দী পাখি না যে ছেড়ে দিবো..! মায়বতী আমার পোষা পাখি, অনেক আদর যত্নে যাকে পোষ মানিয়ে রেখেছি..!!
আর ভাই মায়াবতী কখনোই আপনার ছিলো না, তাও আপনি তাকে যে কোনো মূল্যে অর্জন করতে চান.!!
সেই জায়গাটা থেকেই আপনি চিন্তা করুন, মায়াবতী তো এখন আমার আছে আমার হওয়া সত্বেও কি করে আমি ওকে পেয়েও হারিয়ে যেতে দিতে পারি..?
,
ভাইজান ভালোবাসা ভালো জিনিস,
কিন্তু আরেক জনের ভালোবাসা কে ছিনিয়ে নিয়ে, জোর করে ভালোবাসাতে চাওয়াটা কিন্তু অন্যায়.!!
ভালোবাসা কোনো যান্ত্রিক ব্যাপার নয় যে, আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে চালু হবে, আর স্টপ বাটনে ক্লিক করলে বন্ধ হবে.!! ভালোবাসা হচ্ছে আত্মীক একটা জিনিস, যার সম্পর্ক হৃদয়ের সাথে,.!!
এক পাক্ষিক কখনো ভালোবাসা হয়না দুজনের হৃদয়ে সমভাবে অনুভুতি থাকলে তবেই ভালোবাসা হয়.!!
দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক..!!
এরপরও যদি আপনি মায়াবতী কে আপনার করে পেতে চান, তবে আপনি চেষ্টা চালিয়ে যান, আর আমিও দেখে নিব আপনি কি করে আমার মায়াডোরে আগলে রাখা মায়াবতী কে কিভাবে ছিনিয়ে নেন..!!
ইতি:-
মায়াবতীর মায়াবী রাজপুত্র
(মুহাম্মদ আল আমিন)
17/01/2018