নভেম্বর রেইন শুরু হয়ে গেছে।
আমার বাসা থেকে কোচিংটা খুব দূরে নয়। একসময় দূরে ছিল। যখন চার নম্বর সেক্টরের পাশে রেললাইনের ধার ঘেঁষে একটা পাঁচতলা মেসে থাকতাম।
প্রায় প্রতিদিনই তানজির ভাই একই কথা বলতেন, "এত দেরী হয় কেন আপনাদের?"
এখন ন নম্বর থেকে দৌড়ে আসা যায় কোচিং এ। এটি ৭ নম্বরে, উত্তরায়।
লতিফ স্যার আর শরীফ স্যারের ক্লাসের জন্য সবাই উন্মুখ হয়ে বসে থাকে। আমিও তাই করি।
গ্রামের ছেলে হিসেবে শহরে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে। মেয়েরা যেন কেমন ভাবে তাকায়। আমি পড়তে এসেছি, খাপ খাওয়াতে নয়। আমি পিছিয়ে আছি। কিন্তু একদিন এই দূর্বলতা থাকবে না। কারণ, আমার রয়েছে এক মহীয়সী শিক্ষাগুরু। নাহিদা খন্দকার।
লাইব্রেরীতে সবাই যখন গোগ্রাসে গিলছে, আমি লজ্জায় টিফিন ক্যারিয়ার খুলতে পারছি না। পরবর্তীতেও মাথা নিচু করে, খাবার শেষ করে, একবারে প্লেট থেকে মাথা তুলি।
আজ লতিফ স্যারের ক্লাস। বাইরে বৃষ্টি হচ্ছে। খুব সম্ভবত আজ পড়া হবে verb. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বসে থাকব আমরা।
আমরা মন্ত্রমুগ্ধ হয়ে লিখি পৃষ্ঠার পর পৃষ্ঠা লাল নীল হয়ে ভরাট হতে থাকে।( আমার সব খাতায় প্রচুর রঙিন কালির ব্যবহার)।
সবাইকে চাঙ্গা রাখতে তিনি কোতুক জোড়ে দেন। হাসির রোল উঠে।
এমনই এক চমকপ্রদ পরিবার অদিতি।
সেই স্বপ্নদ্রষ্টার বিবাহবার্ষিকীতে তাঁদের জন্য রইল নিরন্তর শুভ কামনা।