তুমি নিশ্চয়ই জানো,
মুক্তা হলো ঝিনুকের জমাট বাঁধা যন্ত্রণা!
ব্যথাহীন ঝিনুকে মুক্তা জমে না।
আমাদের হাতের আংটির শোভাবর্ধক মণিটি
আসলে কারো বেদনাপিণ্ড!
আগ্নেয়গিরি ফুজিয়ামা আর ভিসুভিয়াস,
তাদের অন্তরের পুড়ে যাওয়া কয়লারা
অধিক চাপ ও যন্ত্রনায় হীরক খন্ড হয়ে উঠে।
নাম হয় কূহিনূর, নীলকান্তমনি।
অথচ সে জ্বলেছে, পাথর হয়েছে গলিত লাভা,
কাকের চেয়ে কালো কয়লা হয়েছে,
সইতে হয়েছে প্রলয়চাপের যন্ত্রণা।
যে সয়, সে রয়।
আজ সে গর্বিত হীরা, সর্বকঠিন পদার্থ।
ধারালো, মহামূল্যবান ও দুষ্প্রাপ্য ধাতু।
জন্ম হয়েছে কয়লায়,
আর হীরার সমাদরে সে বাঁচবে বাকিটা সময়।
বেদনা মুক্তা হয়, ব্যথিত লাঞ্চিত কয়লারা হয়ে উঠে হীরা।
বেদনার জয়গাঁথা রচনায় ব্যস্ত হয়ে উঠে পৃথিবী।
কান পেতে শুনে কোন মজনু-আশেকের ভেঙে আছে মন।
বেদনার অভিধান মেলে ধরে বলে উঠে৷
"জয়ী হয় মানুষের ব্যথিত জীবন'