শহর

হেঁটেছি শুন্য হাতে এই শহরের,
অলিগলি পথ ধরে অচেনা পথের।
নগ্ন পা, খালি মানিব্যাগ, ভেঙে পড়া মন,
দেখেছি সময় করে কঠোর আয়োজন। 
চারদিকে রঙ,আলো, সুগন্ধী রমনীর ঝাঁক,
ক্ষুধার্ত আমি এই নগরী হয়ে আছে কাঁচ।
 দেখা যায়, বলা যায়, যায়না কো পণ্যকে ছোয়া,
না পেয়ে ছাউনি কত মানবের আকাশ তলে শোয়া।
লাখ লাখ গাড়ি চলে, রেস্তোরা ম ম করে ঘ্রাণে,
যাওয়া বারণ তাতে, উঠাও নিষেধ কোন যানে।
মহান প্রভুরে তাই অজস্র কৃতজ্ঞতা,
আমার হাঁটার মতো দিয়েছেন মোরে দুটি পা।
আকাশের তলে আমি হেঁটে যাই, গায়ে আছে শার্ট,
চেহারা মলিন নয়, কথাতেও অল্প আছে আর্ট।
মাথার উপরে আছে ছাউনির আস্তরণ,
মহান প্রভূরে করি সতত স্মরণ।

করোনা অবাধ্য মোরে, 
যেভাবে বলেছো মোরে "যাও"
ধৈর্য্যধারীর দলে আমার নামটি লিখে দাও।
সকল দীনতা আর হৃদয়ের কলুষতা লোপ,
হৃদয় প্রশস্ত করো, অন্যায়ে না রহিতে চুপ।
নিজেরে সংশোধনে সদা যেন থাকি আগুয়ান,
জীবন বাজি রাখি যে, যাহাতে তোমার আহ্বান৷৷ 
নবীনতর পূর্বতন