বন্ধু আমার পড়ছে মনে,
শুয়ে আছো তুমি হাসপাতাল!
সুস্থ্য হয়ে ফিরে আসো প্রিয়,
নয় অজুহাত আজ না কাল।
স্বেচ্ছাসেবার হাত দুটি যেন
হাসিমুখে বলে "প্রিয় রানা"
আমরা তোমার ঋণের কথা
কোনোদিন জেনো ভুলিবনা।
যতবার আসি কাওরাইদে,
তার আকাশ যেন মননে লাল।
বন্ধু আমার অসুস্থ তুমি
শুয়ে আছো আজ হাসপাতাল!
সবার কাছে আকুতি জানাই,
বন্ধু আমার শয্যাশায়।
সুস্থ্য হয়ে সেবাকারী হোক,
রাখুন তাহারে প্রার্থনায়।
বন্ধু আমার প্রিয় রানা জেনো,
তোমার জন্য ভালবাসা।
প্রতিটি ক্ষনে হাসিমুখ খানা,
মননে মোদের ভাসাভাসা।
স্মরণ করছি আমি, তাসিন
আমার কয়েক ভাতিজাগণ
আমাদের মাঝে ফিরে আসো রানা,
সুন্দর হোক এ নবজীবন।