বৃত্তের কোণ কেন ৩৬০°

দেখুন বৃত্ত ৩৬০ হওয়ার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ নেই৷ কারণ এটি কখন কীভাবে হয়েছে কেউই বলতে পারে না৷ তবে অনেকেই অনেক কিছু অনুমান করে৷

এর মধ্যে বৃত্ত ৩৬০ ডিগ্রী হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে৷ যেমনঃ

১) গানিতিক কারণঃ স্বাভাবিকভাবে আমাদের পরিচিত যেকোনো সংখ্যার মধ্যে দেখবেন ৩৬০ সংখ্যাটা বেশ রোমাঞ্চকর সংখ্যা৷ এটি ১-১০ পর্যন্ত সবার সাথেই ভাব দেখায়৷ মানে বিভাজ্য হয়৷ তবে সাতের সাথে তার ব্রেক আপ হয়ে গেছে!

তাই ৭ ব্যাতিত ১-১০ যেকোনো সংখ্যা দ্বারা এটি বিভাজ্য৷ আবার এর অনেক গুননিয়কও আছে বটে৷ প্রায় ২৪ টার মতো৷ তাই এর দ্বারা খুব সুন্দর করে বৃত্তকে সুষমভাগে ভাগ করা যায়৷ 

২) বছরের চক্র গননাঃ বছর ঘুরে আবার একই দিন আসে৷ সে ঘুরাকে বৃত্তের সাথে তুলনা করে ঘুরাকে বছরের দিন সংখ্যার সাথে তথা ৩৬০ এর সাথে তুলনা করেও এই বৃত্তের মান এরূপ হতে পারে!

[2]

৩)ব্যাবিলিয়নদের ষাটমূলক গণনাপদ্ধতিঃ আমরা কতমূলক গননা পদ্ধতি পর্যন্ত জানি বলুন দেখিনি? ২-৮-১০-১৬-? যদিও এগুলো ব্যবহার করি না৷ বেশিরভাগই ১০ ভিত্তিক বা ডেসিমাল সংখ্যাই ব্যবহার করে থাকি তবে কখনো ৬০ ভিত্তি সংখ্যার কথা শুনেছেন?

যা হোক ব্যায়বিলিয়নরা এ ষাটমূলক বা সেক্সাজেসিমাল নম্বর সিস্টেম ব্যবহার করত! সে থেকে ত্রিভুজকে তারা ষাট ভিত্তি বিবেচনা করত৷ আর স্বাভাবিক ভাবে যেহেতু একটি বৃত্ত সমান ছয়টি ত্রিভুজ দিয়ে ভাগ হয় তাই বৃত্তের ভিত্তি ষাটমূলকে হয় ৩৬০৷ এটিও ধারণা করা হয়৷

[3]

৪) হিন্দুধর্মের পবিত্রগ্রন্থ বেদের শ্লোকও বৃত্তের ৩৬০° পিছনে কারণ হতে পারেঃ

হিন্দুধর্মের ঋগবেদে আছে-

"বর্ষ চক্রে দ্বাদশ মাস আরের ন্যায় আবর্তন করে। ইহার কেন্দ্র স্থলে গ্রীষ্ম বর্ষা শীত এই তিন ঋতু রহিয়াছে।এই তত্ত্বকে কে জানে? এই চক্রে ৩৬০ দিন, কীলকের ন্যায় স্থাপিত।ইহার ব্যতিক্রম ঘটে না।"

(ঋগ্বেদ, ১/১৬৪/৪৮)(অনুবাদ সংগ্রহীত)


এখানে চক্রকে ৩৬০ কীলকে ভাগের কথা আছে৷ আর প্রাচীন ভারতবর্ষ ছিল বড় বড় সব গনিতবিশারদের দেশ৷ তাই স্বাভাবিকভাবেই যদি তারা ধর্মগ্রন্থ অনুসরণ করে বৃত্তকে ৩৬০টি ভাগে ভাগ করা ধরে নেয় সেক্ষেত্রে এটিই চর্চা হবে৷ তাই অনেক ঐতিহাসিকগণ এটিও মনে করে থাকেন। 

[4]

অবশেষে এগুলোর প্রমাণ নিশ্চিত নয়৷ কারণ এগুলো ঐতিহাসিক অনুমান৷

সে যাই হোক, আশা করি আপনার আমার উত্তরটি ভাল লেগে থাকবে৷ অনেকদিন পর লিখলাম৷ ভুলত্রুটি ক্ষমা করবেন৷ আপভোট দিয়ে উৎসাহিত করতে ভুলবেননা কিন্তু! 🤗

_______________________________________________

তথ্যসূত্রঃ

https://www.sciencetalkies.com/2021/06/Britto-keno-360-degree.html?m=1#Veda

নবীনতর পূর্বতন