ছবি তিনটি এমন কয়েকটি চিঠির যেগুলোর প্রেরক ছিলেন স্বয়ং রাসুল সাঃ। এ তিনটি চিঠি ছাড়াও তিনি আরো চারটি চিঠি( মোট সাতটি)প্রেরণ করেন তৎকালীন বিশ্বের বিভিন্ন শাসকদের কাছে।উদ্দেশ্য ছিলো ইসলামের সুমহান বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া।
★ পোস্টের প্রথম চিঠিটির প্রাপক ছিলেন বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস।এ চিঠির দূত ছিলেন দাহিয়া কালবি ( রাঃ)।হিরাক্লিয়াস দাওয়াত গ্রহণ করেনি।
★ দ্বিতীয় চিঠিটির প্রাপক ছিলেন আলেকজান্দ্রিয়ার শাসক মুকাউকিস।এ চিঠির দূত ছিলেন হাতিব বিন আবু বুলতা'আ( রাঃ)।মুকাউকিসও
দাওয়াত গ্রহণ করেনি।
★ তৃতীয় চিঠিটির প্রাপক ছিলেন বাহরাইনের শাসক মুনজির।এ চিঠির দূত ছিলেন আল আলা আল হাদরামি ( রাঃ)।তিনি দাওয়াত গ্রহণ করেন।