ভুগু জনগন

মুক্তির ইচ্ছায় ছাড়িয়া চলিয়া গেছে, আনত নয়না নারী, দেবদূতরূপী সন্তান।   কামনা ছাড়িয়া গেছে,  ছেড়েছে আফিম কোমল প্রিয়া-হাত। যুদ্ধে গিয়েছে বীর, পেয়ে গেছে মৃত্যুর স্বাদ।

কতদিন কেঁদে যায়,

কতদিন কেঁদে যায়,
পৃথিবীর ব্যথিত হৃদয়।
মানুষের ভেদাভেদ,
নিহতের সাধিত বিজয়।
জীবনের বিনিময়ে বহুবার,
মুক্তি এসেছে এই গ্রহে।
মুক্ত জীবনের রক্ষাকবচধারী,
মাতিয়াছে লোভের আবহে।

ভুলে গেছে পাপিষ্ঠ-সাম্রাজ্যবাদীদের,
ভয়ানক অপরাধ,
আমাদের অস্তিত্ব কবরে শায়িত করা,
ছিল যার মরণপণের সাধ।
অথচ তাহারে পূজে,
যুদ্ধ বিজয়ী এক জাতি।
রোমান,ব্যবিলন,
গ্রীসেরা হারিয়ে গেছে,
মরে গেছে চেঙ্গীসের নাতি।

আমাদের শহীদেরা দিয়ে গেছে,
তাজা তাজা প্রাণ,
মুক্তির ইচ্ছায় ছাড়িয়া চলিয়া গেছে,
আনত নয়না নারী, দেবদূতরূপী সন্তান। 

কামনা ছাড়িয়া গেছে,
 ছেড়েছে আফিম কোমল প্রিয়া-হাত।
যুদ্ধে গিয়েছে বীর,
পেয়ে গেছে মৃত্যুর স্বাদ।
অথচ তাহার পরে দুর্ভিক্ষে গেছে মরে,
ঘরে থাকা জনম দুখিনী তার মা।
অনেকে এসেছে গেছে,
খাবার ও লুট হয়েছে, জীবন যেন তার না।

এভাবে জন্মভূমি চিরকাল হয়ে আছে,
শোষকের দূর্নীতি, হঠকারী, মিথ্যার কল।
জনগন একই আছে, পিতা-মাতা মারা গেছে,
লুট হয়ে চলে গেছে ক্ষেতের ফসল। 

প্রাণের আপন বোন, ভাইটি যোদ্ধা বলে,
হানাদার কেড়ে নিলো প্রাণ-প্রিয় সম্ভ্রম তার।
যুদ্ধ বিজয় শেষে, পোড়া ঘর, পিতৃ-মাতৃহীন, 
কান্নায় ভেঙেপড়া রূপবতী নারীদের হৃদয় অঙ্গার।

অথচ শাসক শ্রেণি, মেকি কান্না করে,
ব্যথিতের ভং ধরে, বলেছিল,"তোমরা আমাদের বোন"
তার অনতি পরে বিষাদ সিন্ধু ধরে,
সেই করে উনষাটটি খুন!
রাস্তা নালা খাল,
ব্রিজ রেল যত উন্নয়ন।
দেশের টাকায় তারা পাচার রাজ্য গড়ে,
মরে পড়ে থাকে পথে ভুগু জনগন।
নবীনতর পূর্বতন