[ কুরআন শরীফের আয়াতসমূহের মর্মার্থ ]
আল্লামা মুফতি তাকী উসমানী
১. কথা বলার পূর্বে সালাম দেয়া। সুরায়ে নূরঃ ৬১
২. সতর্কতার সাথে কথা বলা, কেননা প্রতিটি কথা রেকর্ড হয়। সুরায়ে ক্লাফ; ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। সুরায়ে বাক্বারাহঃ ৮৩
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। সুরায়ে নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সুরায়ে লোকমানঃ ১৯ ও সুরায়ে হুজরাত: ২-৩
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। সুরায়ে নামল। ১২৫
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। সুরায়ে আহযাব: ৭১-৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। সুরায়ে লোকমান: ১৯
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। সুরায়ে হা-মীম সাজদাহঃ ৩৪
১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। সুরায়ে হা-মীম সাজদাহঃ ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। সুরায়ে ছফ: ২
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা। সুরায়ে আ'রাফ: ১৯৯ ১৩. মেয়েরা পর-পুরুষের সাথে ইনিয়ে-বিনিয়ে আহলাদীভাবে কথা না বলা তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা। সুরায়ে আহযাবঃ ৩২