আফজাল হুসাইন জাফিন
রচনাকাল: ২৩ মার্চ ২০২৩
★★★
এসেছে অদ্ভুত এক যুগ,
হৃদয় ছাপিয়ে দাঁড়িয়ে উঠেছে প্রলয়ঙ্কারী ভোগ।
এ এক ঘোর অন্ধকার,
যুব সমাজের হৃদয়ে হৃদয়ে দারুন অহংকার!
তারা ভুলেছে ধর্ম,
শিখছে এখন দারুন অহংকার।
সহিংস আর অশ্লীল জাতি নির্লাজ সেকুলার।
ওহে কতবার যায় পূন্যের মাস,
কতবার ডাকে স্বর্গ, "ওরে আয়!"
মহামানবেরা কতবার কাঁদে,
"নরকব্যথা দিস না রে আমায়"
মহররমের বেদনায় হাসি,
পুটপুরে খাই, যখন এ রামাদান;
আমরা এখন জন্ম দিতেছি,
নবপ্রজন্ম সেকুলার সন্তান।
মসজিদে নেই ছোট্ট শিশুর,
হাসি দুষ্টুমি শৈশব।
ভবিষ্যতের আবাদকারীরা,
তোরা রয়েছিস কই সব?
ওরে মুসলিম জাতি,
সিংহ শিকারী হামজার ছেলে কই তোরা?
কোথায় তোদের কাফির পিষা,
তেজোদ্দীপ্ত সেই ঘোড়া?
কোথায় খালিদ, ইমাম মাহদী,
কোথায় ইসা কোথা জুলফিকার।
আমার ভুমিতে ইমান ঘুমিছে,
প্রভাব খাটিছে সে-কুলার।
এসো হে নেতা, তাকবীর দাও,
চলো আল্লাহু আকবার! হাঁকি,
মুসলিমদের জাতিয়তাবাদ,
"প্রাণ দিয়ে চলো জিয়ে রাখি!"
এযুগে আমরা ভয় পেয়ে যাই,
ধর্ম ভুলছে যুবসমাজ,
বাদ্য-বাজনা মাৎ রাখো,
চলো বদলে ফেলি নিজেকে আজ।