ঘুম
_________
সবাই যখন ঘুমিয়ে পড়েছে
আমার চোখে আসেনি ঘুম,
একটু পরেই কাঁদিয়া উঠিবে,
মুয়াজ্জিনের মিনান নৌম।
গ্রহের প্রান্তে অভিমানী মাতা,
সহোদর ভাই, প্রাণের স্ত্রী-
কঠিন জীবন, দুঃখক্লিষ্ট,
ব্যদনায় যদি হাসে হিহি।
যখন দেখি চোখের পরে,
মজলুম কাঁদে, ঘৃণায় ও ক্ষোভে,
অথচ পাপীরা লুটে চলে সব,
নবোদ্যম ও দারুন লোভে।
পৃথিবী কাওকে সুখ দেয় বহু,
অশান্তি ও হাপিত্যেশ।
কেউ বা আবার শান্তি পেলেও,
জীবনে থাকে দুঃখ ক্লেশ।
জীবন আসলে সত্যি বলতে,
অর্ধ সত্য মরিচিকা-
বাঁচা মরার প্রশ্ন এখানে,
সৃষ্টি করে বিভিষিকা।
অথচ মৃত্যু হতেই হবে,
জন্মিলে মরা ফরযে আইন-
জীবন্তরাও দাঁড়িয়ে রয়েছে -
সকল প্রাণিরই মৃত্যু লাইন।
------
আফজাল হুসাইন
উত্তরা ১২
রাত ২.৫৯ভ