একদিন



এক অনিন্দ্য সুন্দর সকালে আমার ঘুম ভাঙলো হাসতে হাসতে। আকাশের প্রদীপ্ত সূর্যের নরম আলো এসে পড়ছে হাসেম দিঘির জলে। স্বর্ণরেণুর মত ঝিকমিক করছে সোনালী আলো। আতাফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। এই ফুল আমার জানা সবচেয়ে সৌরভময়ী ফুল। সে গন্ধ বিলায় আসরের পর।
আজ এ কী হলো! প্রকৃতির অপরূপতায় ফুল কি ভুলেছে তার চিরন্তন স্বভাব?
মা পুকুরপাড়ে এসেছেন। তিনি কমলাপাড়ের শাড়ি পড়েছেন। তিনি আলাপ করছেন গৃহস্থালীর বিষয়ে।
আকাশ পরিষ্কার। পথে পথে ফুটেছে ভাঁটফুল। আমি একতোড়া ফুল তাঁকে দিলাম। তিনি আগ্রহভরে নিলেন। ও রেখে দিলেন অযত্নে। কয়েকটি আতায় কমলা রঙ ধরেছে। সেগুলো পাড়তে হবে। আমাদের এলাকায় যারা গাছ ভাল বাইতে পারে, আল আমিন তাদের অন্যতম। নাদুসনুদুস শরীর,রগচটা স্বভাব আর মোষের শক্তির জন্য সে এই অঞ্চলে খ্যাত। তাকে এই তল্লাটে দেখা গেলে আবুল হাসেমের শরনাপন্ম হবার জোর নির্দেশ দেয়া আছে। সে আসলেই মগডাল থেকে নামানো হবে আতা, বেল আর মৌসুমী রসালো ফল।


নবীনতর পূর্বতন