১
এক বিষন্ন রাতের শেষে,প্রেতকায়ের বেশে,
আমাদের পৃথিবীর কোন এক দেশে,
তুমি এলে অবশেষে।
২
চারদিক ধুসর অন্ধকার,
চাঁদ ডুবেছে, ওই তো পাহাড়,
যার ওপাশে কত মানুষের হাড়,
এই আঁধারে শুনি কার চিৎকার?
৩
তোমার কোমল হাত, হাতের স্পর্শ,
পাবার অপেক্ষায় এক আলোকবর্ষ,
আমি ভুলেছি আহ্লাদ-উৎকর্ষ,
ওগো তুমি কি অনুভব করছো?
৪
অবশেষে এক আলোকবর্ষ পর,
তুমি আর আমি যবে বাধিঁতেছি ঘর,
এ কোন ঝড়, ওগো এ কোন ঝড়?
ঊড়িয়া পুড়িয়া নিলো আমাদের খর।
৫
যেই ছন-খর-পাটে,
বাঁধিতেছি আমার কুটির।
সোনালী আগুন দেখো,
গ্রাসিতেছে আমাদের নীড়।
৬
প্রিয়, চলো আবার স্বপ্ন দেখি,
ফেলি এই পৃথিবীতে রক্ত অশ্রু ঘাম।
সফল হবই হবো,
আজ থেকে আমাদের এক সংগ্রাম!