একেবারে মিশমিশে কালো নয়,
এখানে আধার নামে ধূসর রঙের।
এখানে সময় নীল রঙা শাড়ি পড়ে,
ভিজে উঠে জলভেজা ভবিষ্যতের-
অতীতেরা গুটিসুটি বসে থাকে,
বসে থাকে সাজানো ইতিহাস।
পৃথিবীর বীরপ্রসু, বিজয়ীর ক্রূর হাসি,
আকিলিস, হাকিলিসের বুকে জাগা ঘাস-
পৃথিবীর শৈশব ঘুরে ঘুরে যৌবন
পার করে দাঁড়িয়েছে জীর্ণ বৃদ্ধকাল,
রতিশ্রাদ্ধ নারী, কৈলাস অলকাপুরী,
সময় গিয়েছে মরে, স্থানও অভুক্ত
তার বড়ই আকাল।
পৃথিবী যুদ্ধতলে বীরদর্পে ছিল,
একাই দাঁড়িয়ে তাতে সদা বলিয়ান।
সত্যের পরাজয়ে, ভীত হয়ে আছে
আজ পৃথিবীর প্রাণ।
#কবিতা