সন্তান

আমার থেকে তোমার যদি,
দুঃখ লাগে আরো,
এক সমুদ্র আমার আছ,
তুমিও নিতে পারো। 

যদি তুমি প্রিয় দুঃখিত হও,
চোখের জলে ভাসে বুক।
আমার দুঃখের ফোয়ারা দেখে,
একটু হলেও পাবে সুখ।

তোমার থেকে দুঃখী আমি,
পরাধীন অসহায়,
কারাগারের লোহার শিকল,
যদিও এ পায়ে নাই।

মানুষ হয়ে তো দেখনি গো প্রিয়,
যন্ত্রণা কারে কয়,
এই জীবন নামের লৌহ শেকল,
বয়ে নেয়া বড় দায়!

মানুষ জীবন না পেয়ে যদি,
বৃক্ষ হতাম আমি,
অবাধ্যতার আশংকা থেকে, 
না হই জাহান্নামী।

এখন আমার পাপবোধ হয়,
জীবন হত্যাকারী -
আমার হৃদয়ে স্থান পেয়ে গেছে,
মানুষ অত্যাচারী। 

অনেক দিন তো ছিলাম গ্রহে,
যন্ত্রণারই গ্রাসে-
আমার জীবন ছাড়খার হোক, 
দোযখের সন্ত্রাসে।

প্রায়শ্চিত্তে ব্যয় হোক আমার,
অন্যায়কারী প্রাণ,
এই পৃথিবীর শান্তি-সমরে,
আমাদের সন্তান। 

পৃথিবীতে হোক ন্যায়ের শাসন,
ধর্মের জয়গান। 
এই পৃথিবীর শান্তি যোগাক,
আমাদের সন্তান।

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন