মিশু

ঘুম থেকে উঠলাম। সকাল হয়নি এখনো। একটা কুয়াশা-মাখানো আলো সারা ঘরে আছড়ে পড়ছে। এখন বর্ষাকাল। কিন্তু বৃষ্টি হচ্ছে না। স্কুলের বাগান ভুগছে পানিশূন্যতায়।
আমার পাশে মিশু। সে ঘুমাচ্ছে। আমি ডাকলাম, "মিশু, অ্যাই মিশু!"
বাইরে আকাশে আলোর খেলা হচ্ছে। সহাস্য বদনে আকাশ যেন বলছে, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আজ ঈদ। বাইরে তাকিয়ে ঈদ দেখছি। মসজিদের ছাদের কার্ণিশে আকাশ ছুঁয়ে আছে। মনে হচ্ছে তুষারধবল কোন পরী এসেছে। ডানা মেলেছে সে। ডানায় নীল ছোপ।
জামাত হচ্ছে। আজকের ঈদটা যেন একটা বিশেষ বার্তাবাহী ঈদ।

পৃথিবীর মন ভালো নেই। মুসলিম বিশ্ব বলে  ঐক্যবদ্ধ একটা জাতি ছিল। তার জাতিয়তাবাদের মূলোৎপাটন হয়েছে। অশ্লীলতা,হিংস্রতা আর বেহায়াপনার ধর্মে ওরা দীক্ষিত হচ্ছে।
রোমান সম্রাট সাইরাক্লিস। যার হাতে শহীদ হয়েছে হাজার মুজাহিদ। এই দাপুটে রাজাও মুসলিমদের যেকোন মামুলী কথাকেও ধর্মগ্রন্থের কথার মতো মেনেছেন। আজ নিজের পরিবারকে বিশ্বাসের মতোও নেই মুসলিমরা। পূর্ব থেকে পশ্চিমে মার খেতে খেতে সালতানাতগুলো ভেঙে খানখান। মুসলিম দেশগুলোর নেতারা পশ্চিমা ইহুদির পা চেটে চেটে কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গ করে দিচ্ছে।
আর সাধারণ মুসলিমদের অবস্থা তলানীতে।
বসনিয়া, চেচনিয়া, আরাকান, সমগ্র ভারত, কাশ্মীর, চীন, জিংজিয়াং, ফিলিস্তিনসহ সমগ্র বিশ্বে চলছে মুসলিম নির্যাতন। 
আমাদের পেট ভরার দিন আজ নয়। এই ঈদ সারা মুসলিম জাহানে যেন আসে।  ঈদে এই গ্রহকে হাসাতে হবে।
আজ পৃথিবীর মন ভাল নেই।

নবীনতর পূর্বতন