প্রিয় বন্ধু

প্রিয় বন্ধু
____________
 কেমন আছো ? আশা করি ভালো আছো। কিন্তু আমি তেমন ভালো নেই। তুমমি চলে যাওয়ার পর থেকে আমার আর কিছুই ভালো লাগে না। তোমার সাথে কাটানো দিন গুলোর কথা সব সময় মনে পরে।
 
জানো, মা আজ কি বলেছে ? মা বলেছে তোর বন্ধুর মত বন্ধু হয় না।
বিকেলে যখন তুমি বাসায় এসে মাকে বলতে আল আমিন কোথায় ?
-মা বলতো ও ঘুমাচ্ছে, ডেকে দিবো ?
-না থাক, দরকার নেই, আপনি শুধু ওর রুমটা দেখিয়ে দিন। তুমি আমার রুমে এসে ঠান্ডা পানি ঢেলে দিতে। মা দরজায় দাঁড়িয়ে সব দেখতো। যখন আমি রাগে তোমাকে মারতে উঠতাম। মা বলতো, কিরে বন্ধুকে কেউ মারে নাকি ? রাতে বাসায় এসে মার হাতে খাবার খেতে। নামাযের সময় হলে এক সাথে নামায পড়তে যেতাম। এক সাথে চলা ফেরা করতাম। বন্ধুরে, আজ আমাদের সবাইকে রেখে চলে গেলে। জানো,  মা এখনও তোমারর কথা বলে। তুমি কবে আসবে ? তোমার জন্যে অপেক্ষায় আছি। জানো, তুমি চলে যাওয়ার পর সব কিছুই অন্ধকার লাগে। দোস্তো তোমার জন্যে অনেক মন খারাপ। জানো মা আজ তোমার পছন্দের খাবার রান্না করেছে। কিন্তু আমার খেতে ইচ্ছে করছেনা তোমাকে ছাড়া। বন্ধু যেখানে থাকো ভালো থেকো।

       ইতি তোমার হারানো বন্ধু
     _____________________

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন