ভাই

প্রচন্ড উৎকণ্ঠায় আমার রাত কাটছে। একটা সুন্দর স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন এগিয়ে চলেছে দুঃস্বপ্নের দিকে। অশান্ত লাগছে। ছোট ভাইটাকে ভীষণ মিস করছি।

আমি ছিলাম একা। দূর্বল। শতভাগ মানুষ সেটার সুযোগ নিয়েছে।
এই পৃথিবীতে তার আগমন আমাকে আহ্লাদিত করে। যেদিন সে পৃথিবী দেখেছে, দিনটা ছিল চমৎকার বৃষ্টিস্নাত।
আমি জানালার গ্রীলের ওপারে বৃষ্টি দেখছি। ভাবছি, আমি আর একা নই।

কখন বুঝব আমি একা?
• যখন তোমার ভাই তোমাকে ছেড়ে যাবে।

এখন আমি একা নই। খেলাধুলা আর সহনশীলতায় সে ইতোমধ্যে আমাকে ছাড়িয়ে গেছে। অভাব আমরা দেখেছি। ভালবাসার এই বিশ্বে সবচেয়ে বেশী ভালবাসা আছে আমার পরিবারে।

আকাশ মেঘলা। ফুটবল খেলা হচ্ছে। ডিফেন্স এ খেলছি আমি। সে আছে স্টাইকার হিসেবে। সে কিছুক্ষণ আগেই একটা গোল পেয়েছে৷
গোলবার থেকে বল ছোড়া হবে। আমি দৌড়ে মিডফিল্ডে যাচ্ছি।
একটা বল সজোরে আমার মাথার পিছনে এসে লাগলো!
আমি মুহুর্তেই সব ভুলে গেলাম। আমি চিৎকার করে বললাম, "আমি পাগল হয়ে গেছি।"
তাসিন একটা চিল্লানী দিয়ে ডুকরে কেঁদে উঠলো। আমার ভাই। 
নবীনতর পূর্বতন