আমার প্রতি তোমার যদি,
থাকে এতটুকু টান,
মহাপ্রলয়ের কপাট ভেদিয়া
ভুলে যাব অভিমান।
এক পা যদি আগাও তুমি,
আমি ভালোবাসি বলে,
তোমারে আমি স্থানিয়াছি জেনো,
হৃদয় অন্তস্থলে।
তুমি যদি প্রিয় ক্ষোভে বা ঘৃণায়,
এক হাত গেছো সরে।
জেনে রেখো আমি ভালবেসে আছি,
আলোকবর্ষ দূরে।