অযুত বর্ষ আগে..

অযুতবর্ষ আগে দেখা হলো তোমার আমার।
তখন পৃথিবী ছিল যুদ্ধের সাজে সাজা মানবজাতির;
কাগজ কলম ছিলো, 
বই নামে কাগজের স্তুপে লেখা ছিলো
ইতিহাস, বীর,

ঝিকিমিকি তলোয়ার, তাজা প্রাণ,
জীবনের বাজি ধরে মৃত্যুর আহ্বান। 
ব্যবিলন, আলেক্সান্দ্রা, কনস্টান্টিনোপল, 
নেপোলিয়ন,খালিদের সাহসী সেনার দল।
জয় করে পৃথিবী শান্তির বার্তা ছড়ায়,
তোমার চোখে চোখ পড়ে মোর,
অযুতবর্ষ চলে যায়!

প্রিয় আজ দেখো কী অসুখ পৃথিবীর, 
চারদিকে ভাঙ্গনের ডাক।
পচে যায় অমৃত, সুধাময়ী খাবার আর,
অভুক্তে মারা যায় মানুষ আর কাক।
অযুত বর্ষ আগে শেষবার দেখিলাম যেইদিন 
এখনো সেই স্মৃতি ভাস্বর এই মনে অমলিন।
নবীনতর পূর্বতন