আমার প্রার্থনা

মুসিবতের পাহাড় যদি
আছড়ে পড়ে আমার পরে,
আমায় তুমি ধৈর্য্য দিও,
শক্তি দিও যা সহ্য করে।
তোমার প্রতি কোনদিনও,
না যেন আসে নাফরমানী।
অকৃতজ্ঞতা আসার আগে,
তোমা তরে মোর জান কুরবানী। 
প্রভু আমার ক্ষমা করো,
সবুরকারীতে লিখো গো নাম।
তোমার প্রতি কৃতজ্ঞ আমি,
আমাদের মনে রেখো সালাম।
দুঃখ আমারে যতই দাওগো,
জানি প্রভু তুমি ভালবাসো।
দুঃখিত মনে যতবার তুমি,
সুখে ততবার নাহি আসো।

যতবার আমি ভিজিয়েছি চোখ,
বলেছো মা আস সোয়াবিরিণ,
বুঝেছি আমার অভিভাবক হে,
কিভাবে প্রকাশি তোমার ঋণ?

সরে গেছে যার,
 মাটি পা ছেড়ে।
হৃদয় যাহার,
কড়াল নখরে।
পৃথিবী যাহার, 
সরে যার দূর।
স্পর্শ করে না,
সুমধুর সুর।

তাহার তরেও নিরন্তরে,
তোমার কি আকুলতা।
আল্লাহ আমার বিশ্বপ্রভু,
ভুলো নি আমার কথা।

আমাকে কখনো করো না গো প্রভু,
তোমা প্রতি অকৃতজ্ঞ, 
দুঃখিত মনে সন্নিবেশাও,
ধৈর্যের মহাযজ্ঞ।।
নবীনতর পূর্বতন