শঙ্কা কাটিয়ে একদিন দেখো,
সত্যি হাসবে তুমি।
লঙ্কা কাণ্ড ঘটে যাবে গ্রহে,
আস্তিন দেবে চুমি।
দেখবে তুমি চেয়েছো যেমন,
হচ্ছে তারও বেশি।
সেদিন আবার বলো না কিন্তু,
যা ছিলো তাতেই খুশি।
হেসে কুটিকুটি হয়ো না তুমি,
এ নয় নন্দভূমি।
আমরা এসেছি এ গ্রহে বেড়াতে,
যেন ফল মৌসুমি।
মৌসুম শেষে ঠিকই আমরা,
ঝড়ে যাব গাছ থেকে-
পর মৌসুমে আমাদেরই মত,
ফলেরা আসবে পেকে।
হয়ত আমরা ঝড়ে যেতে পারি,
দুরন্ত কারো ঢিলে।
নিয়ে যেতে পারে আমাদের উড়িয়ে,
ত্বইরান আবাবিলে।
তাই, মর্জি মতো হলেই কিছু,
সুচারু অট্টহাসি।
দিয়ো নাগো প্রিয়,
হতেও পারে-পরেই তোমার ফাঁসি।
beaytiful
উত্তরমুছুন