কেউ শোনেনি আর্তনাদ

কেউ শোনেনি আর্তনাদ 
মুহাম্মদ আল-আমিন 

প্রতিদিন কিছু নষ্ট মানুষ আমাকে নষ্ট করে যায় |
আমি নষ্ট ছিলাম না আমাকে নষ্ট করেছে অভিনব কৌশলে
আমি শৃঙ্খলে বাধা কোন আশ্রয়' কোন আশার গল্প ' আমাকে জ্বলতে সাহায্য করেনি |
আমাকে তারা আরো ফেলে দিয়েছে নষ্টের দিকে
তারা কি কাপুরুষ ছিলো ? 
না ! 
তারা পুরুষই ছিলো | 

আমি নষ্ট হওয়াতে ওরা আমাকে নিয়ে আয়োজন করেছে
বিশাল পার্টিতে মজেছে 
ওরা সুবিচার করেনি দায়িত্বটা তাদের ছিলো ||
তাতে আমার কী দোষ ? 
আমি নষ্ট হয়েছি
আমার নগ্ন শরীরটা কামড়ে খেয়েছে
ওরা কুকুর ছিলো না মানুষই ছিলো 
আমি নিরুপায়
এ সমাজ নষ্টদের বিচার করে
কিন্তু নষ্ট করে যারা তাদের বিচার করেনা |

আমাকে কামড়ে খেয়েও ওদের স্বাদ মেটেনি 
ওরা আমাকে কেটে কেটে কিছু ফেলেছে আবর্জনায় কিছু পুঁতে ফেলেছে
আমার জানাজাটাও পড়তে পারেনি কেউ 
ওরাও তো মানুষ ।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন