জন্মদিনে

আকাশ জোড়া মেঘ জমেছে। এখনি বৃষ্টি হবে।  আকাশের উপর আকাশ থেকে স্বর্গের ঝর্ণাধারারা পৃথিবীর কোমল ভেজা মাটির ঘ্রাণ পেতে চাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে। আজ আমার খুবই আনন্দময় একটা দিন।
 আমার পাশে সাদা পাঞ্জাবি পড়ে বসে আছেন আমাদের প্রবাদপুরুষ। তিনি হাসছেন। তিনি যার পর নাই আনন্দিত। বাইরে বৃষ্টি। আবুল হাসেমের পাঞ্জাবি ভিজে গেছে। 
রয়্যাল ফ্যামিলি হাসপাতালের নার্স সহাস্য বদনে এগিয়ে আসলেন। নার্সের নাম শারমিন। মুখে একটা তিল আছে। নার্সেরা সাধারণত সাদা গাউন পড়েন। তিনি পড়েছেন নীল কামিজ। 
ছেলেটিকে নিয়ে আসা হয়েছে। ছোট্ট একজোড়া হাত। এতই ছোট, যে আমার আঙুল ধরলে আর কিছু ধরা যায় না। 
বাবার আদেশে তার কানে আজান দিলাম। সে আমার আঙুল ছাড়ছে না। আমি দাদার ছায়াসঙ্গী। যে ছেলেটি আর এই গ্রহে এসেছে সে আমার ভাই। আমার আত্মাটা ওর হাতে যেন ধরা। দাদার অবাধ্য হইনি কোনদিন। আলাদিনের দৈত্যের মতো তার আদেশ নিষেধ তালিম করেছি। আজ তিনি বললেন, "চল বাড়ি চলে যাই!" 
আমি গেলাম না। মনে হলো এই পৃথিবী ধ্বংস হোক। কিন্তু এই আঙুল সে না ছাড়ুক! 
---
ছেলেটির নাম নিয়ে বিপত্তি হলো। নাম রাখতে অনেক দেরী হলো।  অবশেষে "তাহসীনুল হাসান তাসিন" রাখার সিদ্ধান্ত গৃহীত হলো। 
আমাদের বিশ্বনবী (সঃ) এর নামের এক উজ্জ্বল উপাধি এই তা-সিন। মহান সুফী মুনসুল হেল্লাজ রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ কিতাব আল তা-সিন সুফিবাদের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। 

আজ আমার সেই আঙুল ধরা ভাইটির জন্মদিন। আল্লাহ্ তাকে সফলতা দান করুন।
নবীনতর পূর্বতন