বিশ্ব বিজয়ী তুমি,
সিংহের বেশে-
এসেছো হে ভ্রাতা
এই বাংলার দেশে।
তোমার কীর্তিতে,
পৃথিবীর চোখ,
গর্বিত প্রিয় ওহে,
বাংলায় সুখ।
কুরআনের সুবাতাসে
হৃদয়ে স্পন্দন।
ঐশী সুর তব,
স্রষ্টার বন্ধন।
আলোড়িত মননে,
বাংলার জনগণ-
জানায় তোমারে প্রিয়
আহলান সাহলান।
১১১ দেশে
বিশ্ববরেন্য,
করেছ এই হতভাগা,
দেশটারে ধন্য।
ওহে প্রিয় ভাই আমার,
সালেহ আহমদ।
ছোট এই হৃদয়ের,
আহা কী হিম্মৎ!
শুভ হোক পথ চলা,
সফলতা এক্সট্রিম-
সালাম আমার ভাই,
আহমদ তাক্বরিম।
---
রচনাকালঃ ২৩ সেপ্টেম্বর
সকাল ৮.০৮
শহীদনগর