আমাদের উত্তর-পুরুষ

সময়টা ১২ বছর আগে। আমার মন খারাপ। আমার প্রচুর কান্না পাচ্ছে। চোখ ভিজে গেছে। চোখের পানি মুছছি।

আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটি গ্রহান্তর হয়েছেন। ঘটনাটি ঘটেছে অল্পক্ষণ আগে। এই গ্রহান্তর আমি মানতে পারছি না। সেই কারণেই আমার কান্না পাচ্ছে।
যে লোকটা আজকের আলোচনার কেন্দ্রে, তাঁর হৃদপিন্ড চলছে না। শরীর সম্পূর্ণ অসার। কিন্তু এই মহান মানুষটির সাথে আমি সাত বছর ধরে একই সাথে থাকছি। তিনি তাহাজ্জুতের নামাজ পড়ছেন, হঠাৎ কোনরাতে আমার ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। এই অসাধারণ মানুষটির মৃত্যুতে আমি বিমূঢ় হয়ে বসে আছি। বেদনার নীল অনুভূত হচ্ছে।

এই লোকটির নাম আলহাজ্ব আবুল হাসেম দপ্তরী। তিনি শুয়ে আছেন। চোখ বন্ধ। আমি তার শূন্যতা এখনো অনুভব করছি না। কারন তিনি এখনো আমার পাশেই শুয়ে আছেন। তিনি মৃত। এই গ্রহে তিনি ৯৫ বছর থেকেছিলেন। আজ তিনি এই গ্রহ ছেড়ে কোন লম্বা ভ্রমণে বের হয়েছেন।

আমি সঙ্গীহীন, একা সময় কাটাচ্ছি। হঠাত একজন মতি দাদার কথা মনে পড়ে গেল। তিনি এসে বসলেন আমাদের ঘরে। সুদীর্ঘ সময়ের পর একজন দাদা, যিনি দেখতে অবিকল আমার আপন দাদার মতো। সেই চেহারাটি দেখে আমি আপ্লুত।

আজ ১৩ বছর পর আমি তাঁকে আবার দেখলাম। সেই আবুল হাসেম দপ্তরীর চেহারাটি। আজ তিনিও গ্রহান্তর হয়েছেন। আমাদের দাদা ও দাদার একান্ত বান্ধব গত হয়ে গেছেন। প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়, প্রিয়জন গত হয় দ্রুত!

আমি এবার চির শোকাহত!
নবীনতর পূর্বতন