মহামারী

আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। রূপালী জোৎস্নায় আজ হাসেম দিঘির ঘাটটি ঝলমল করছে। নকশাকার আলো এসে পড়েছে পরিস্কার খলায়। 
জাগতিক এই কঠিন পৃথিবীকে হঠাৎ মনে হচ্ছে স্বর্গীয় কোমল আলোয় ভরে উঠেছে। 
উজ্জ্বল চাঁদে গোলাপী আভা খেলে যাচ্ছে। চাঁদ অজানা কারণে আজ গোলাপবর্ণ ধারন করছে। 
আমি দেখছি এক অভিনব চন্দ্রিমা। সম্পূর্ণ নতুন এক চন্দ্রবিলাসী গ্রহ।

এই গ্রহের অভিবাবক, এক অতি আশ্চর্য বুদ্ধিমান প্রাণি। তাদের নাম Homo sapience। মানব জাতি। সৃষ্টির সেরা এই জীবের উচ্চ শ্রেণির বুদ্ধিমত্তা দিয়ে মহাবিশ্বের সকল কিছু পরিমাপের প্রকৃয়া চলে। ওরা সমগ্র মহাবিশ্ব নিয়ে বিস্তর গবেষণার প্রয়াস পায়। 

প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে সৃষ্টি এই গ্রহে সভ্য মানুষ হিসেবে মানব জাতি একটি সম্পূর্ণ নতুন এক প্রজাতি। 
মানব জাতির চেয়ে অনেক বেশী বয়স্ক প্রজাতির নাম, তেলাপোকা!

তেলাপোকার চেয়ে কম বয়েসী কিন্তু সকল জীব অপেক্ষা সর্বাপেক্ষা বুদ্ধিমান এই জীব সৃষ্টির রয়েছে এক বিশদ ইতিহাস। বড় আদর করে আমাদের প্রভু আমাদেরকে এই গ্রহে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে স্বর্গেই রাখতে চেয়েছিলেন। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্ররূপে আমরা আছি এখানে।

এই বুদ্ধিমান মানুষ বহনকারী গ্রহটি আজ বিপন্ন। বুদ্ধিমান এই সৃষ্টির সেরা জীব আজ অসহায় এক অনুজীবের কাছে। কর্মচঞ্চল এই অপরূপ গ্রহটি প্রায় সম্পূর্ণ স্থবির। 

প্রান চাঞ্চল্যে ভরা খেলার মাঠগুলো শুন্য, নতুন কিছু শেখার আনন্দে উৎফুল্ল বিদ্যালয়গুলো এখন প্রায় সম্পূর্ণ অচল। চলাচলের সুবিধার জন্য বয়ে চলা ঔপনিবেশিক রেললাইন এখন ঝং পড়ার অপেক্ষায়। মসজিদের আজান শুনে মুস্ললীদের ঢল নামা সেই ইবাদতখানা এখন শুন্য। এই আতঙ্কের নাম করোনা ভাইরাস। 
হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আমার তাজা রক্তের ঋণে পাওয়া দেশটিতেও আক্রমণ হয়েছে করোনার। সরকার সর্বোচ্চ চেষ্ঠা চালানো সত্বেও ১৭ জন মারা গেছে, ৬১ জন আক্রান্ত হয়েছে।
প্রায় ১৫ টি জেলায় দ্রুতই ছড়িয়ে গেছে ভাইরাস। 

মৃত্যুর কাফেলায় যুক্ত হয়েছে ২০৮ টি দেশ। তালিকায় আছি আমরাও।। 
নবীনতর পূর্বতন