হৃদয়ের ক্যানভাসে
"মুহাম্মদ আল-আমিন "
আমাকে আগলে রাখার অভিপ্রায়ে
একটু উষ্ণতা চেয়েছিলাম,
তোমার ভয়ঙ্কর দাপটে সে মগ্ন চেতনা প্রসারিত হলো
পোড়া উনুনে লুপ্ত হলো সবটাই ।
বিকেলে জ্যোতিও তখন আধারে আচ্ছাদিত
আলোকিত মানুষের পরিচয় তখন আবছা আলোয়।
ডাইরীর বিমর্ষ পাতাগুলো ক্রমশ হলুদ হতে হতে
স্মৃতিগুলো পড়ে রইল থরে থরে সাজানো
প্রশ্নবণে সরল উক্তি,,
"কার কাছে যাব আমি, কার কাছে যাব ? "
ঠিকানাবিহীন যাত্রা তাই প্রতিনিয়ত,
ভেতরে বাইরে চলতে থাকা ক্ষরণ
তন্ন তন্ন করে খুজে ফিরে দুর্লব মুহুর্তগুলো
হৃদয়ের ক্যানভাসে স্মৃতির মিছিল
প্রচন্ড ক্ষরণে নিঃশেষ করে আমাকে ।
তবুও তোমার বন্ধ কপাট খুলবে না !
তোমার উঠানে গড়াগড়ি গেলেও না !
আর্তচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হলেও না !
তবুও খলবে না !
খুলবে না তোমার বন্ধ কপাট !!!