কুর্মিটোলা হাসপাতালে

আমি রয়েছি কুর্মিটোলা, 
এটা বিশাল স্বাস্থালয়
বহুতল কিছু অট্টালিকা,
মানুষ লক্ষ ময়। 
পাতালে দুইটি বিশাল ডরম,
সহস্র আছে রুম। 
ডাক্তার আছে চেম্বার লোভে,
ইন্টার্ণদের ধুম। 
চারজন রোগী যাচ্ছে নিয়ে,
সমস্যা প্রবল,
চার রোগীরই একই ঔষধ, 
দুটি প্যারাসিটামল।  
উচ্চ মার্গ ডাক্তারও আছে,
দেখা পাওয়া বড় ভার।
তাদের আগমে রব পড়ে রুমে,
সালামালিকুম স্যার।

      দুই
১০ টাকাতে বিশাল সেবা যে,
যাচ্ছে না তাতে পাওয়া, 
ছেড়ে দিতে এই কথাটির 
অহেতুক গান গাওয়া। 
সত্যি বলতে অনেক সুবিধা
 পাইতেছে জনগন।
কুর্মিটোলা হাসপাতালে,
সেবাদের আয়োজন।
অসাধারণ আতিথেয়তা 
অনেক কথাই থাকে,
দরিদ্র ও মধ্যবিত্তের
আর্থিক অবস্থাকে।

বিশ্বায়নের এই যুগে যদি
 না হয় অর্থবিত্ত,
সামাজিকতায় বাঁচিয়া থাকিতে
বাধা পরে যাবে চিত্ত। 
এই দেশে জানো, মুক্তিযোদ্ধা
মজুর খাটিয়া মরে,
রাজাকারেরাও কখনো কখনো
এমপির আসনে চড়ে।
এদেশে মানুষ পথে ঘুমায়,
কুকুর বালিশ করে।
এদেশে সত্যবাদীরা প্রায়ই,
গুম খুন হয়ে পড়ে।

চলবে
নবীনতর পূর্বতন