কত নদী গেছে মারা,
পদ্মা মেঘনা বাচিয়া রহিবে?
বাঁচিবে কি কুশিয়ারা?
যেভাবে মরছে নদী,
বাংলা মায়ের কান্নার রোল,
থামিয়া উঠিত যদি!
বেদনায় যেন শুকিয়ে দিয়েছে
ব্যথিত মায়ের চোখ,
শুষে নিয়ে গেছে ইংরেজ, হিন্দ
তাতারী ও মামলুক।
বুক ভাঙা সেই চিতকার আমি,
সহসা শুনতে পাই,
বঙ্গ মায়ের চোখের জলও,
আর তার বুকে নাই।
পদ্মা মেঘনা যমুনার আজ
মৃত্যুর ফরমান-
বাংলাদেশের বুক ফেটে আসে,
ইস্রাফিলের গান।