সেই বসন্তে তেরোটি গোলাপ ফুটেছিল,
আকাশের কান্না গোলাপে আছড়ে পড়ে হয়েছিল গোলাপজল।
উপত্যকার ঢাল বেয়ে হিরণ্যবালারা নেমে এসে,
তমশাচ্ছন্ন পৃথিবীর আঁধার লুকিয়ে করেছিলো ঝলোমল।
মুক্তার ঝালর খচিত
আলোকদামী সুভাবর্ধনী দাঁত,
বলেছিলো আজ হতে পরিপাট্যের পূজা হবে-
নোংড়ামি, মেকি ভণ্ডামি বাদ।
স্থানঃ
শহীদ নগর
২৮ নভেম্বর ২০২২