সংঘাত,রাজনীতি, স্লোগান আর ভাংচুর,
গণতন্ত্রের নামে লাখো চোগলখোর।
মিছিল মিটিংয়ে চলে সহিংস সংঘাত,
লুটে যায় অক্লান্ত ক্ষমতাসীনের হাত।
পরাষ্ট্র,স্ব-রাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য,
দুই হাতে চেটেপুটে খাওয়াতেই ব্যস্ত।
জনগণ চুনোপুঁটি, পেলে খাবে খাদ্য-
তাই কিছু দিতে হয় হাল্কা বরাদ্দ।
চাল-ডাল আটা গম জনগণ ভাতা পাবে,
সিংহ ভাগেই তার লোকাল নেতারা খাবে!
এই কার্ড সেই কার্ড করার লক্ষ্যে,
ঘুষ খায় প্রতিনিধি উৎকোচ বক্ষে।
দাম বাড়ে পিঁয়াজের, তেল ও গগনচুমে-
ভোক্তা অধিকার ও দুদক গভীর ঘুমে।
বিচার চাইতে গেলে, সবার আগে জানা চাই,
সরকারি দলে তার নাম আছে কী বা নাই।
উঁচু চেয়ারে বসে ইসি মৃদুস্বরে বলেছে-
ইলেকশন আমাদের ছাড়াই তো চলছে।
জনগন হাহুতাশ খাবারের সংকট-
পাচার হচ্ছে কত অমূল্য সম্পদ।
কেউ করে চীনা আর কেও ভারতীয়,
বেল্টের রাজনীতি ভুলে যায় স্বীয়।
ভোটাভুটি এসব আজ নিষ্প্রয়োজন,
গণতন্ত্রের কবে হয়েছে মরণ।
গণতন্ত্রের লাশ কফিনে ঢাকিয়া,
আনন্দে মেতে আমি মৃত রাজা নিয়া!
শহীদ নগর
২৪.অক্টোবর ২০২২