হাসি

সারা পৃথিবীর সকল মানুষ,
হাসছে আজি খিলখিলিয়ে,
বিদ্যানেরা জ্ঞান বিলিয়ে,
কর্মঠেরা লুফে নিয়ে-
জ্ঞান এবং প্রযুক্তিতে-
গীষ্ম বর্ষা দারুন শীতে-
হাসছে মানুষ, বুভুক্ষু নেই-
সুখে আছে যা আছে তাতেই।
হাসছে বৃদ্ধ পনকুটিরে
অট্টালিকা ও হাস্যে ভরে-
রাজা প্রজা দোষ ভুলিয়া-
হাসছে সবাই প্রাণ খুলিয়া।
পরচর্চার যুগ ফুরিয়ে-
আপন সুখে মন উড়িয়ে-
হাসছে আজকে বিশ্ববাসী-
সব খলেদের হয়েছে ফাঁসি।
যুদ্ধাস্ত্র জাদু ঘরে-
ছোট্ট শিশু প্রশ্ন করে-
এইসব দিয়ে মানুষ হতো মারা?
এত নৃশংস মানুষ ছিলো কারা।
তার পর তার হাতটি ধরে,
অশ্রুফোঁটা মুচন করে-
বলছে তারে এখন সে যুগ নাই-
হাসি হাসি মুখটি ভরে-
বিশ্বের সব প্রাণের তরে-
জগত মালিক বলছে, হাসো সবাই।
----
আফজাল হুসাইন জাফিন
শহীদ নগর 
১৪.১০.২২
নবীনতর পূর্বতন