বিষন্ন বকের পাখার নিচে-
মৃত্যুর দিন গুনে,
হরিণের দাঁত থেকে বেঁচে ফেরা ঘাস।
সুর্য অস্ত যায়, তৃণেরা শান্ত তবে-
প্রাণিদের হিংস্র উছ্বাস।
হরিণের ছুটোছুটি,
সিংহের রক্ত-ডিনার,
জীবন-মৃত্যু খেলা, গুরুত্ব-অবহেলা,
এ পৃথিবী প্রেম ও ঘৃণার!
-আফজাল হুসাইন
গয়েশপুর,
২৬.১০.২২