অনন্তকাল পর, একদিন,
ইউরেনাসের কোলে মাথা রেখে,
সময় বলেছিল "আমি আর নই গো সরল"
রূপসী হারমোনিয়ার লাল হওয়া,
লজ্জার গাল বেয়ে পড়েছিল,
তেত্রিশ ফোঁটা সোনালী অশ্রুজল।
অনন্তকাল শেষে, কোন এক অচেনা গ্রাম,
শহীদনগরে, পড়েছিল আফ্রোদিতির চোখ।
এথেনার সোনালী চুলে, প্রমিথিউস ভুলে,
আলতো স্পর্শে তার ছুঁয়েছিল বুক।
অথচ দখিন হাওয়া, ইডেনের গান গাওয়া,
স্বর্গের পাখিগুলো মেতেছিলো সুরে,
দোয়েল কোকিল শ্যামা, সবুজ এই শ্যামলিমা,
বাংলাদেশের থেকে খুবই অদূরে।
মানব-অতি মানবেরা, অনন্ত কাল শেষে,
খুব কাছাকাছি এসে সময়ের মরণ দশায়,
স্থানের মৃত্যু হবে, অমরেরা মারা যাবে,
এনিয়ে বিশ্বভ্রমে অবস্থা থমথমে, শুধু হায়হায়!
আরব এডেন তীরে, সাহারার মরুচরে,
রাজা আর রাজত্ব ধ্বসে ধ্বসে যায়।
কৈলাস অলিম্পাসে
এই নিয়ে চলিতেছে শুধু হায় হায়।।
#কবিতা