আমাকে তোমার তালিকা থেকে,
একবারে দাও বাদ করে,
ভালমানুষী বলেই আমাকে,
ব্যথা দিতে বড় সাধ করে!
তুমার কর্ম তোমার জন্য,
তোমার ছেলের বিয়েও তাই-
আমি কখনো বলিনি সেকথা,
এই পাত্রীটি আমারো চাই!
ইচ্ছা তোমার, নর্ম তোমার,
আমার কথায় তোমার খেদ।
আমি কখনো ছিনিয়ে ধনুক,
করেছি তোমার লক্ষ্যভেদ?
তোমার ইচ্ছা, তোমার কর্ম,
আপন ভেবেছি, এই তো ভুল।
শুধরে নিলাম। ধন্যবাদ আর,
পাবে না কোথাও এ পা যুগল।
ভাল থাকো, খোঁজ নিয়েছি,
এই পাপ আর করবো নাই।
আমি সুখি, এই পৃথিবীর
পর মানুষের ভালবাসায়।
হৃদয় নিংড়ে ভালবাসে হায়,
আঁকড়ে ধরে ভাসায় বুক।
নিকটের ভেবে জীবন খোঁয়াই,
ব্যথা দেয় যারা নিজের লোক।
__________________
রচনাঃ ১৯ জানুয়ারি ২০২৩