কালোদের সংবিধানে কান্না করা বারণ

ভোরের আলো ফুটেছে। 
ঢাকার আকাশে ডেকে উঠছে ভোরের পাখির ঝাঁক।
ব্যালকনির কার্ণিশে বসে আছে এক বিরহব্যাবুলা বিষন্ন কাক।
কালো পালকের নিচে তার ব্যথিত হৃদয়। 
কঠোর চোখদুটি ভিজে যায় জলে,
বিশ্বে কোথাও তার এই বেদনার সহানুভূতি নেই।
কালোদের বেদনা তাদের একান্ত নিজস্ব। 

কালো চোখের কান্না, কালোদের ঘর, 
দেশ, মহাদেশ বা বিশ্ব-
কিছুই নেই। ওরা দাস, পৃথিবীর ছায়া।
কার্ণিশের পাশে এক বিষন্ন কাকের পাশে 
মাত্র একশো আটচল্লিশ মিলিয়ন কিলোমিটার কাছে, উঠে যাচ্ছে আজকের সূর্য। 
কালোদের মনে ব্যথা থাকা বারন। কালোদের সংবিধানে কান্নার কোন স্থান নেই।

উত্তরা, ঢাকা

নবীনতর পূর্বতন