প্রিয় কষ্ট

প্রিয় কষ্ট!
মুহাম্মদ আল-আমিন 
হৃদ পাঁজরে জমে থাকা হাজারো দুঃখের একফালি উষ্ণতা নিও। তোমাকে মাঝে মাঝে খুব করে অনুভব করি। বিশেষ করে রাত্রীতে, যখন ডানা মেলে ব্যথারা। একটু একটু করে কাছে আসতে থাকে কান্না। শুরু হয় গর্জন কিম্বা বর্ষণ। তখন থেকেই তোমাকে অনুভব করি। আর সকাল, দুপুর, রাতে! হ্যাঁ, এই সময় গুলোতেও তোমাকে অনুভব করি। তবে রাতের মতো না! যখন সকাল হয়, দেখি বেদনায় আবৃত কালো শালিকের বেশ ধরে তুমি উড়ে যাচ্ছো বিষণ্ণতার শেষ ঠিকানায়! তখন কী মনে হয় জানো ? তোমাকে চিৎকার করে বলে উঠি! এই আমাকে নেবে, তোমার সঙ্গে করে ? কিন্তু বলিনা! থাক এইইতো ভালো আছি! বেশ না হলেও অভিনয়টা করছি পুরোপুরিভাবেই। আর যখন বিকেল হয়! দেখি তুমি ন্যুয়ে পড়েছ বিষণ্ণতায়। ম্রিয়মাণ সূর্যের আলোক রশ্মিতে হাসছো বিষণ্ণতার হাসি! এই যে এতো কথা আর ক্যাচর ক্যাচর, সব তোমাকে বিশ্বাস করানোর জন্যই বললাম। আজকাল বড্ড জেদি হয়ে যাচ্ছো। কোন কিছু বললেও বিশ্বাস হয়না তোমার!
প্রিয় কষ্ট!  তোমার হাসি দেখতে খুব ইচ্ছে করছে! তোমার মুখের হাসিও নাকি হয় অনেক সুন্দর, যদিও তুমি থাকো বিষণ্ণতায়! বিষণ্ণ অনুভব করা মানুষের হাসি যদি সুন্দর হয় তাহলে তোমার হাসিতো আরো সুন্দর হওয়ার কথা!
তাই আবারো বলছি ! একটু হাসি হবে ?

ইতি
কেউ একজন
নবীনতর পূর্বতন