প্রিয় জাফিন ভাই

প্রিয় জাফিন ভাই 
তোমার আবেগ তাড়িত কন্ঠ আমায় বলে দেয় তুমি ভালো নাই, তোমার নিস্তেজ কণ্ঠস্বর বলে দেয় তুমি কষ্টে আছো। কিন্তু সেটা সাময়িক, আমার সাথে থাকা অবস্থায়। তাছাড়া তুমি বিন্দাস ভালো আছো। নিজেকে গুছিয়ে নিয়েছ, আমার সব এলোমেলো করে। আমি তো পারছি না, আর চেষ্টাও করতে চাচ্ছিনা। দিন যতো পুরাতন হচ্ছে ততো তোমার প্রতি আমার ভালোবাসার কলস উপচে পড়ছে। তাতেও আমার ভয় কাজ করছে, এতো ভালোবেসে ফেললে যদি ফুরায়ে যায়!!!! আমি আরো তোমায় ভালো বাসতে চাই। তোমার হাত ধরে জীবনের পথ চলতে চাই। কোন এক নিরিবিলি গ্রামে চাদের আলো মাখতে চাই। দিবা আমাকে তোমার থেকে কিছুটা তুমি ??? প্লিজ দিয়ো, ইচ্ছে না থাকলেও দিয়ো, আমি খুব একা হয়ে গেছি। চারিদিক মরুভূমি, আর আমি জেনো এক ফোটা পানির জন্যে ছুটছি, দেখছি পানির স্তর কিন্তু নাগাল পাচ্ছিনা। তোমার জীবনে আমার জন্যে এক ফোটা পানির ছিটের মতো জায়গা রেখো।

ইতি
      অবহেলিত কেউ 
নবীনতর পূর্বতন