আমি একবার আমার শায়েখকে অভিযোগ করলাম,
"শায়েখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।।"
শায়েখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।
শা্যেখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!
শায়েখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, গোস্ত, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞
- শায়খ সালমান আল আওদাহ (ফাক্কাল্লাহু আসরাহু)
আলী হাসান তায়্যিব থেকে কপিকৃত।