প্রিয় সিলেট

প্রিয় সিলেট
প্রিয় শব্দটি যদি একাধিক বার বলা যেতো, বলতাম ঠিকই ! বললে অতিরিক্তও হতোনা ! আচ্ছা যাক। কেমন আছো ? আসলে ভালো থাকারই কথা। এতো সুন্দর রুপ নিয়ে কেউ খারাপ থাকে ।  
জানো ! তোমাকে দেখার পর আমি তোমার প্রেমে পড়েছি ! একবারের দেখায় যে এতো প্রিয় হওয়া যায় তা আগে জানতাম না ! তোমার কাছে ছিলামওতো মাত্র একদিন ! এতো রুপ কেন তোমার ! সীমাবদ্ধতার কারনেতো আর তোমার পুরোটা দেখতে পারিনি, অল্প একটু চেহারা যাই দেখেছি, মুগ্ধ হয়েছি ! বেজায় মুগ্ধ ! শুধু দেখেছি আর দেখেছি ! পথঘাট যে এতো মনোরম হতে পারে তোমাকে দেখার আগে ভাবিনি !
তোমার কাছে আমি যখন প্রবেশ করছি, তখন আধার গিয়ে আলো আসি আসি। মুগ্ধতা আমার সেখান থেকেই শুরু। রিক্সা গাড়ি, নৌকা ! যা দিয়েই একদিন চলেছি, তোমাকে দেখেছি শুধু ! কোন দৃশ্যটা আরেকটা থেকে সুন্দর তা বাছাই করতে গিয়ে পড়তে হয়েছে দ্বিধায় ! কোন ছবিটা রেখে কোনটা যে উঠাবো তাও মুশকিল ! 
আচ্ছা তুমি কি জানো,  তুমি এতো সুন্দর ? বা তোমার সিলেটীরা ? নাকি আমি বেশিই মুগ্ধ হয়েছি ! ঢাকা শহরে ধুলার নিচে নাক গুজে থাকতে থাকতে তোমাকে পেয়ে কুয়ার ব্যাঙর মত অনুভুতি হওয়াটাও আশ্চর্যের না ! তবে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল টুটা ফাটা যা দেখেছি, তোমাকে আমার সব চেয়ে পছন্দ হয়েছে ! এটা ঠিক ! অনেকদিন আগে গিয়েছিলাম, এখনো তোমার ছোয়া মনে পড়ে,  আবার আসবো ! যখন তোমার স্বরন পাগল বানাবে ! সেই পর্যন্ত ভালো থেকো !

                    ইতি
                    তোমায় মুগ্ধ
নবীনতর পূর্বতন