কিছু মজার গল্প বলি :D
২০১০ এ আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন ফ্রিল্যান্সিং কি জিনিস এটা জানে খুব কম মানুষ।
এমন এক সময়ের কথা বলছি আমি তখন গ্রামীনফোন এর মডেম, কিউবি এসব দিয়ে ইন্টারনেট চালাতে হত। দেশের বেশির ভাগ মানুষ এর ইন্টারনেট ছিল না, স্মার্ট ফোন ও ছিল না।
১ ঘন্টা কারেন্ট থাকতো, তারপর আবার ১ ঘণ্টা থাকতো না। পুরো অন্য যুগ ছিল।
এর মধ্যেই ফ্রিল্যান্সিং করতাম। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ফোরাম টোরাম এ এসব নিয়ে পোস্ট ও করতাম।
"তখন আমি প্রথম গালি খাওয়া শুরু করি। ২০১০ এর দিকে।"
২০১২ সালে যখন আমি পেট প্রোডাক্ট রিলেটেড ব্যবসা লঞ্চ করি তখন ই কমার্স ইন্ডাস্ট্রি ছিল না দেশে, ছিল না বিকাশ নগদ বা পাঠাও কুরিয়ার। এর মধ্যেই দাঁড় করিয়েছিলাম ওটা এবং বিক্রি ও করেছিলাম কোম্পানি।
এটা একটা ভয়াবহ ধরণের কাজ ছিল আমার মতে। সেই সময়ে, বাংলাদেশের মত একটা ইকোনমি তে, পেট ইন্ডাস্ট্রি তে এফ কমার্স।
যাই হোক, তখন আমার গালির লিস্টে এটাও যুক্ত হয়। মানুষ ভাত পায় না, আমি বেচি কুকুরের বেল্ট - গালি তো খাবই :p
২০১৫-২০১৬ তে যখন এফিলিয়েট মার্কেটিং এর দিকে আসি - তখন আমি একটা মজার কাজ করি।
আমার মনে হল - আচ্ছা, চারদিকে এত এক্সপার্ট, এত বড় ভাই - কেউ একটা ওয়েবসাইট বানায় আমাকে লাইভ আয় করে দেখায় না কেন কেমনে কি হয়?
কমেন্টে তো জ্ঞান দেয়ার উৎসব চলে বড় ভাই এবং সিনিয়র দের - কেউ একটু লাইভ দেখাক আমাকে তার ওয়েবসাইট থেকে কয়টাকা আয় রোজগার হয়।
কেউ দেখায় না দেখি :( সবাই খালি "উপদেশ" দেয়।
যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই আপনি যে এত বুঝেন কে ভাল কে খারাপ, আপনার সাইট গুলো, আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইল টা, একটু দেখান না লগইন করে আপনি কি করেন - আমরাও শিখি?
এসব জিজ্ঞেস করতে হয় না - এগুলা অভদ্রতা :(
যাই হোক, তখন আমি একটা ভয়ংকর কাজ করি।
একটা কোর্স বানাই।
বানানোর প্রথম দিনে বলি যে একটা ওয়েবসাইট বানায় এটা থেকে আয় করে দেখাবো এবং তারপর আসলেই দেখাই :p
শেষ যখন করি কোর্স তখন ঐ ওয়েবসাইট থেকে আয় হচ্ছে মাস এ ৬০০ ডলার এবং বিক্রি করি তারপর সেটা ১৪ হাজার ডলারে।
আমি ই একমাত্র মানুষ বাংলাদেশে যে একটা লাইভ ওয়েবসাইট বানিয়ে সেটা থেকে আয় করে দেখিয়েছে পুরা টা :p
সিনিয়র বড় ভাইয়া গুলো অনেক জ্ঞান দিয়েছে - বাট কিছুই দেখায় নাই :(
ওহ এই পুরো কোর্স টা Passive Journal এর ইউটিউব চ্যানেলে এখন ফ্রি তে দেখা যায় (মার্কেটিং করে ফেললাম একটু চান্স এ)
তো এর পরে আমাকে নিয়ে বড় সমালোচনা করা একটু টাফ হয়ে যায়। কারণ হাজার হোক লাইভ একটা জিনিস দেখায় ফেলসে, সমালোচনা করলে নিজেকেই গালি দিবে মানুষ।
তাই একটু ঘুরায় সমালোচনা শুরু হয় -
আমাদের কোম্পানি তখন লিঙ্ক সার্ভিস দিতো - একজন কে আমরা উনি প্রমাণ দেয়নি দেখে একটা রিফান্ড মানা করে দেই।
তুলকালাম কাণ্ড হয়ে যায় :p আমি হয়ে যাই ফেক ব্যাকলিঙ্ক বিক্রি করা ভিলেন।
সবাই যাদের মার্কেটে একটু বাজে অবস্থা ছিল - তারা পায় সেই লেভেলের একটা এক্সকিউজ :p
ঝাঁপায় পড়ে আবার সমালোচনার জোয়ার <3
আগে গালি দিতো ফ্রিল্যান্সিং কমিউনিটি, এর পরে দিতো ই কমার্স কমিউনিটি, এবার তাতে যোগ দেয় বাংলাদেশের মার্কেটিং কমিউনিটি।
২০১৮-১৯ তে আমি ঠিক করি যে পার্সোনাল ব্র্যান্ড এ মুভ করবো। পার্সোনাল ব্র্যান্ড থেকেই বেচবো জিনিস পত্র। তখনও পার্সোনাল ব্র্যান্ড যে কিছু বেচতে পারে, এই জিনিস বাংলাদেশে হয় না। ইন ফ্যাক্ট, এখনো সেভাবে হয় না। খুব কম পার্সোনাল ব্র্যান্ড আছে যাদের নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস আছে।
যাই হোক, আমি যখন এড দেখানো শুরু করি - মানুষ উত্তেজিত হয়ে যায় এবং একটা বড় অংশ গালি ও দেয়।
আপনাকে টাকা দিবো ভিডিও কেনার জন্য?
এগুলা ইউটিউব আর ইউডেমি তে ফ্রি তেই পাওয়া যায় -_-
আমার গালির লিস্টে যোগ হয় সাধারণ মানুষ।
এরপরে ২০২০-২০২২ এ আমি অনেক গুলা মজার জিনিস করি।
বাংলাদেশের প্রথম এন এফ টি কমিউনিটি বানাই - গালি খাই
বাংলাদেশের প্রথম পেইড নিউজলেটার বানাই - গালি খাই
কোর্স প্রোমোশন করি - গালি খাই
"বড় ইউটিউবার" হয়ে যাওয়ার কারণে এখন যখন ই ভিডিও পাবলিশ করি - এমনেই গালি খাই :p
গত ১২ বছরে অনেক কিছু বদলেছে, শুধু বদলায় নি একটা জিনিস। আমার গালি খাওয়া।
শুরু যখন করেছি তখন ঢাকা কলেজের রক্ত গরম ছেলে ছিলাম।
কেউ কমেন্ট করলে অনেক গায়ে লাগতো - স্পেশালি এক্সপার্ট বড় ভাই দের গুলা :p
এখন গায়ে লাগে না। হাসি ও আসে না। হতাশ লাগে।
তাহলে প্রশ্ন হল কেন করি এসব?
এজেন্সি থেকে আয় হচ্ছে ভাল, বাংলাদেশের টাকা বিদেশে আনা ও যায় না, লাভ দেশে আয় রোজগার করে, আমি থাকি ও না দেশে, এগুলা করে নিয়মিত বাংলাদেশি মানুষ দের থেকে গালি খাওয়ার দরকার কি?
২ টা কারণ
প্রথম কারণ হল এত গালি খেয়েছি যে যে এখন না খেলে ভাল লাগে না :( মনে হয় চ্যালেঞ্জিং কিছু মনে হয় করতে পারছি না। :p
আর দ্বিতীয় কারণ হল এই স্ক্রিনশট এর মত মেসেজ গুলো।
প্রতি দিন আমি যে প্যাসিভ জার্নালের কত স্টুডেন্ট দের কাছ থেকে এমন মেসেজ বা ইমেইল পাই।
শুধু স্টুডেন্ট দের থেকে পাই না না - র্যান্ডম মানুষ রা যারা ইউটিউবে ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে - তাদের কাছ থেকেও পাই।
এখন যেহেতু আমি ফেমাস, :p এখন আমি ইন্সপায়ার করি ও বড় লেভেলে।
এখন আমি এমন মানুষ ও পাই যারা আয়ারল্যান্ডে এ এসে নিজের ক্যারিয়ার দাড় করাতে পেরেছে এটার জন্যেও আমাকে ক্রেডিট দেয়।
ভয়াবহ অবস্থা।
আপাতত গালি খাওয়ার জন্য ২ টা কাজ করছি।
১ - একটা লাইভ এফ কমার্স ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি।
২- একটা লাইভ ব্লগ দাঁড় করাচ্ছি আবার - এটাও প্রথম দিন থেকেই রেকর্ড করছি - সব যাতে দেখানো যায়।
আশা করা যায় আর ১-২ বছর গালি খেয়ে রিটায়ার করতে পারবো <3