ভুল পথে

ভুল পথে 
~~~~~~~~~
মুহাম্মদ আল আমিন
    🌿🍁🌿

পথ যেমন ভুলে যায় পথিকের পদচিহ্ন
প্রজাপতি যেমন ভুলে যায় ফুলরেণুদাগ,
অরণ্য যেমন ভুলে যায় জোছনার আদর,
বৃক্ষলতা যেমন ভুলে যায় মাটির অনুরাগ !

রজনী যেমন ভুলে যায় দুপুরের রোদ্দুর,
ভোরের পৃথিবী যেমন ভুলে রাতের দহন,
মধ্যাহ্নের মেঘ যেমন ভুলে সাগরের রূপ,
সন্ধ্যের রঙিন আভা ভুলে সকাল যেমন!

তুমিও ভুলেছ তেমনি হারানো শৈশব,
ভুলেছ কৈশোরের মধুছন্দা বিহ্বল দিন,
ভুলেছ যৌবনের আগুনক্ষরা মুগ্ধতা,
ভুলেছ জীবনের সব অপরিশোধ্য ঋণ !

ভুলে যেতে চেয়েছ দু'হাতের কাদামাটিছাপ,
বয়ে বেড়াও জীবন জুড়ে ভুল যাত্রার  পাপ !
নবীনতর পূর্বতন