পর্ব:০১
মোমেনশাহী যাচ্ছি। রোদ্রকরোজ্জ্বল আবহাওয়া। আমার সামনে কালো কালিতে একটি লেখা।গফরগাঁও রেলওয়ে স্টেশন। লেখাটি আছে সাদা পটভূমিতে। পটভূমিটি কংক্রিটের। স্থানে স্থানে গর্ত হয়ে আছে। গর্তের উপর ভাল করে রঙ লাগে নি।
স্টেশনটি পুনর্বিন্যাস্ত ও সম্প্রসারিত।
আমি অপেক্ষা করছি। আমার অপেক্ষার প্রহর শেষ করতে উত্তরে ধেয়ে আসছে তিস্তা এক্সপ্রেস।ট্রেন ভ্রমনের টোকেন কাটার জন্য দাঁড়ালাম ঝুপড়ি জানালার সামনে। সিট পাওয়া যাবে না।
"টিকিট লাগবে কারো?" এক ভদ্রলোক ডাকলেন।লোকের নাম তানবীর পাঠান। তিনি ৫ টা সিট কেটেছিলেন অনলাইনে। অত যাত্রী যাচ্ছে না। টিকিট কেনা হলো। ট্রেন আসছে না। স্টেশনে বসার জন্য স্থান খুঁজছি। তানবীর পাঠান দাঁড়িয়ে আছে। তার সাথে পরমা সুন্দরী এক নারী। পক্ক দাড়িম্ব বীজের মতো সুক্ষ্ম শিখরযুক্ত তার দাঁত। মাঝারি উচ্চতার উজ্জ্বল ফর্সা নারীটি পড়ে আছে পিঠখোলা পোশাক।
ট্রেন আসছে। আমি সবুজকে ফোন দিলাম। মেসেজ পাঠালাম ফাহিমের কাছে।
তারা আছে মোমেনশাহী শহরে।
চলবে...
