জঙ্গনামা


মি নৃশংস সংঘাত, 
আমার হাতেই লাল হয়ে উঠে দজলা আর ফুরাত। 
আমার হাতেই গতিপথ ত্যাজে, পদ্মা, ব্রহ্মপুত্র, আমি অত্যাচারের খড়গ ধরেছি পুতিনের দৌহিত্র। 
 আমি সহিংসতা, অঙ্গে রাঙিয়া রচি রঙ্গলীলা, মারনাস্থ সাহসী যুবার, 
সমিলনে ভাঙি শীলা। 
আমি ধ্বংসাত্মক, মারনাস্ত্রে ন্যাটোর চাইতে সন্ত্রাস,
 আমি অগ্নীশ্বর মহাদেবতার সর্বগ্রাসী মহাগ্রাস। আমি হাবলের করা টেলিস্কোপের আলোকবর্ষা চক্ষু,
 আমি হার্মোনিয়ার সুরের লহরী, বাঁধ ভাঙা মুমুক্ষু।
 আমি ব্যদনায় কাঁদা ব্যথিত নারীর, বুকভাঙা এক আহবান
 আমি ফ্যালকন নয়ে আরোহন করা বাংলাদেশের সন্তান। 
 আমি উগ্র আমি শক্তিমত্তার উৎস, 
আমি বেদনার বানে ভাসিয়ে রচেছি যুদ্ধ। লেলিন,স্টালিন,বাইডেনের আমি ত্রাস, আমি এই পৃথিবীর মহাবীর সন্ত্রাস। 
 আমি সবল গোড়ালী আকিলিস, আমি জিউস,হেরার গর্ব 
আমি অন্যায় গ্রাসী,মহাসন্ত্রাসী, রাঘব বোয়াল ধরবো।
 আমি কান্না করাই পাপীদের, আমি দেবতা সমাজে পূজ্য, 
আমি উন্মানায় মাতিয়া উঠিয়া, করিয়াছি সব সহ্য।
 তবে আর নয় এসব, এখন হইবে কাপুরুষে বীরে জঙ্গ,
 ইসা,মাহদী,বুদ্ধ আসিয়া, দিতেছে সেথায় সঙ্গ।
নবীনতর পূর্বতন