সাবধান



কোমলতার পাঁজর ভেঙে,
কঠোরভাবে আসছে আমি,
ইস্রাফিলের প্রলয়বীনার,
সুর শোনো হে জাহান্নামী।

বেয়াদবী বাড়াবাড়ি, 
ছূড়ে দেবো অন্ধকূপে।
নর্দমাতে পুঁতে দেবো,
গ্রস্থ হবে ধ্বংসতোপে।

পাপিষ্ঠরা হুশিয়ার হও,
হলেও তুমি নিজের বাপ,
ব্ল্যাকম্যাটারের মতো তোমায়,
শুষে নেবে অভিশাপ।

কোন পাপী ছাড় পাবে না,
জীবিত থাকাই চরম ভয়,
শান্ত আমার রোষানলে,
আকিলিসের মৃত্যু হয়।

পাপী যদি বাপ দাদা হয়,
হয় যদি সে নিজের লোক,
সিংহ খাঁচায় ছুড়ি তারে,
হিংস্র পশুর খাবার হোক।

আজকে আমার দয়ামায়া,
ত্যাগ করেছি একশো বার,
অপরাধীর উঁচু শিরে,
চলবে আমার তলোয়ার।

রাজনীতি, কূটনীতিকে,
 গুল্লি মেরে,সাতাশ বার।
অপরাধীর কোমল গালে,
সজোরে আঁকি অহংকার।

সাবধান হও পাপিষ্ঠরা,
অনেক হয়েছে অপরাধ,
ফের যদি দেখি এমন করেছো,
জিজিবিশা হবে ধূলিসাৎ। 

নবীনতর পূর্বতন