অধিকার




এই দেশ আর বাসযোগ্য নয়,
ব্যাঘ্রী শকুনী,  আবহাওয়ার তাপ;
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির তেজ,
সততার দেয়া নিষ্পাপ অভিশাপ।

এই দেশ আজ বেদনার বাণে মোড়া,
দিনমান ব্যপী শুধুই হাপিত্যেশ। 
মানব দানব,মাটি ও অন্তরীক্ষে,
জপেই চলে প্রভঞ্জনের দ্বেষ!

আর কতদিন পিষবে শাসক দল,
কতকাল রবে দূর্ভিক্ষের রেশ?
কতকাল পরে মানব জাতির হবে,
গণতান্ত্রিক অধিকারের দেশ?
নবীনতর পূর্বতন