- শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।
- দেয়ালে যেন না আকে।
- সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।
- এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।
- পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।
- যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে নষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।
- সোফা থেকে যেন লাফ না দেয়।
- না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।
- এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।
- যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।
- আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মারতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।
- সবাই বাচ্চা পছন্দ করে, অসহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।
- তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।
- আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।
- উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।
- মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
- আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
- খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।
- চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।
- কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।
- কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,
- কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।
- না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।
