মহুয়া


আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা জনবহুল। প্রচুর মানুষের হৈ হল্লা শোনা যাচ্ছে। তাদের কন্ঠে ধ্বনিত হচ্ছে একটি শব্দ, " সামনে চাপেন।" 
সহজে কেও সামনে চাপছে না। জনবহুল স্থানগুলোকে ব্লক করে নাম দেয়া হয়েছে। নাম হয়েছে বর্ণমালার নামে। 
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ব্লকের নাম "ক"।

যাচ্ছি ট্রেনে। ট্রেনের নাম মহুয়া। লোকাল ট্রেন। 
মহুয়া সুন্দরী তার নাম। রূপে গুনে এককালে সে ছিল অতুলনীয়া৷ কিন্তু তাকে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো, সে রূপে এল মলিনতা। কমনীয়তায় ভাটা পড়ল। রূপ পরিগ্রহ করল যৌবনের যবনিকা। 

মহুয়া সুন্দরীর অবস্থা বিশীর্ণ রেবা নদীর মত কৃশকায়। কৃষকায় শরীরে চরে বসেছে স্থুলকায় মানবজাতি৷ সে মানবজাতির ভর বইতে বইতে সে ক্লান্ত। আমি যাচ্ছি ক্লান্ত ট্রেনে। 

জানালা দিয়ে খোপ খোপ সুর্যের আলো পড়ছে। আলোর রং সোনালী। সোনালী আলো দেখছি আমি। 
আজকের সুর্যটি বছরের শ্রেষ্ঠ সূর্য। আজ থেকে ঠিক ঊনপঞ্চাশ বছর আগে এই দেশ জন্মেছিল। তার নাম হয়েছিল বাংলাদেশ। শেখ সাহেব তার নাম পাল্টেছিলেন। 
তিনি বলছিলেন, There was a time when all the efforts were made to erase the word Bangla from this land . It may existed nowhere except the term "The Bay of Bangal". 
I therefore announce today, this land will be called BANGLADESH instead of Pakistan."
বাংলাদেশের বয়স আজ ৪৯. যে কী তার যৌবনে আছে? নাকি বার্ধক্যে? 
এখানে কী কোন দিন শোষিতের ক্রন্দন থামবে না?
দেশদ্রোহীদের নেতৃস্থানীয় অবস্থান কী কেড়ে নেয়া হবে না?
প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার কী হবে? নাকি রাজনৈতিক প্রয়োজন চরিতার্থ করা হবে?
দরিদ্ররা কী পেট ভরে খেতে পাবে? নাকি মূল্যস্ফীতির চাপে পড়ে পিষ্ট হবে?
দল, মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কী মিলেমিশে থাকতে পারবে?
না কি বিরোধী দলের আপন ভাইকেও হতে হবে দলের বলী।নাকি সম্পীতি দেখে প্রিয়া সাহারা মিথ্যা অভিযোগ করে বুক দেখিয়ে ঘুরবে?
উচ্চ শিক্ষিত হয়ে কী দেশ গড়বে জ্ঞানীরা? নাকি শিক্ষালয়ে ধর্ষনের সেঞ্চুরি করবে?
জনগনকে সেবা দেবে? নাকি ব্যবসায়ীরা সম্পদ কামাইয়ের উপাদান ভাববে জনগনকে?

দেশের উন্নয়ন অব্যহত থাকবে?নাকি পালাবদলে উন্নয়নের কবর রচনা হবে?

দেশ। আমার প্রিয় দেশ। আমি তোমাকে ভালবাসি। আবার যদি দেশের জন্য,সত্যের পথে প্রাণ দিতে হয়,
প্রথম জীবনটি আমিই দেব।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন